আফগানিস্তানের বিপক্ষে খেলতে চায় না আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে খেলতে চায় না আয়ারল্যান্ড

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে আয়ারল্যান্ড। দেশটির একাধিক ক্রিকেটার সামাজিক ও নৈতিক কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

আগামী আগস্টে দুই দলের মধ্যে সিরিজ আয়োজনের কথা থাকলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এ সিদ্ধান্ত পুরোপুরি ক্রিকেটারদের মতামতের ওপর নির্ভর করবে।

মূলত আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ থাকায় এর প্রতিবাদে এই অবস্থান নিয়েছেন আইরিশ ক্রিকেটাররা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংস্থা বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়ে আসছে। এমনকি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও আফগানিস্তানের বিপক্ষে না খেলার আহ্বান জানানো হয়েছিল।

তালিবান শাসনামলে আফগানিস্তানে নারীদের খেলাধুলা কার্যত বন্ধ রয়েছে। ফলে দেশটির নারী ক্রিকেটারদের অনেকেই বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

আয়ারল্যান্ড দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রেম ওয়েস্ট জানিয়েছেন, কোনো ক্রিকেটার চাইলে ব্যক্তিগত সিদ্ধান্তে এই সিরিজ থেকে সরে দাঁড়াতে পারবেন। তিনি বলেন, ‘পুরুষ ও নারী উভয় ক্রিকেটারের সঙ্গেই কথা হয়েছে। কেউ যদি আফগানিস্তানের বিপক্ষে খেলতে না চায়, তাহলে তাকে জোর করা হবে না।’

এদিকে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সারা কিন বিষয়টি নিয়ে অস্বস্তির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা সিরিজে রাজি হলেও একটি অস্বস্তি কাজ করছে। যে দেশে নারীদের খেলোয়াড় হওয়ার অধিকার নেই, সেই দেশের বিপক্ষে অনেকেই খেলতে চায় না। আমাদের বোর্ডের ৪০ শতাংশ সদস্যই নারী তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।