চট্টগ্রামে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে মো. জাবেদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। জাবেদ পূর্ব চরণদ্বীপ শেখ আহমদ খাঁ বাড়ির মো. জাহাঙ্গীরের ছেলে।

স্বজনরা জানান, জাবেদ বিকেলে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. ফারজানা বলেন, বিকেল পৌনে ৫টার দিকে জাবেদকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তাকে মৃত ঘোষণা করা হয়েছে।