বাংলাদেশ
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ একজন আটক
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ একজন আটক।। প্রতীকী ছবি।
যশোরে ডিবির পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়া এলাকার নওশের মোল্লার ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মাসুদকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।