নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার শখের বাজার এলাকায় খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

নিহত আতিকুল সদর উপজেলার কিসামত চড়াইখোলা এলাকার আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আতিকুল ইসলাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল, তবে অবস্থার উন্নতি হয়নি। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায় করেন। পরে শখের বাজার এলাকায় রেল লাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।