মেহেরপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সংগৃহীত ছবি
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন মেহেরপুরের উপপরিচালক সিরাজুম মনির এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক, শাকির আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।