সেলস অফিসার নেবে স্কয়ার ফুড
ফাইল ছবি।
স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি/ডিপ্লোমা পাস অথবা স্নাতক/সমমান ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা অথবা স্নাতক/সমমান
অভিজ্ঞতা: ১ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৮ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম