বাগদাদে বিদেশি সাংবাদিক অপহরণ

বাগদাদে বিদেশি সাংবাদিক অপহরণ

সংগ্রহীত ছবি

ইরাকের রাজধানী বাগদাদে এক বিদেশি নারী সাংবাদিক অপহরণের ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে এখনো ওই সাংবাদিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অপহৃত সাংবাদিকের নাগরিকত্ব, পরিচয় বা অপহরণকারীদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কেবল নিশ্চিত করা হয়েছে যে ভুক্তভোগী একজন নারী সাংবাদিক।

এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রফেতার করা হয়েছে। অপহৃত সাংবাদিককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ইরাক সরকার জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাকে নিরাপদে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।