মুন্সীগঞ্জে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে যশলংয়ের হাটখান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটখান এলাকার ইয়ারব হাওলাদারের (সাবেক মেম্বার) বসতবাড়ির পশ্চিম পাশের পুকুরের পশ্চিম পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের কার্তুজ উদ্ধার করা হয়।
জব্দকৃত পিস্তলের প্রকৃত মালিককে গ্রেফতার করার লক্ষ্যে অভিযান চলমান আছে।