কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আব্দুল কাদের (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাব্বি হাজীর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের ওই এলাকার আব্দু শুক্কুরের ছেলে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ভাই মোহাম্মদ জিকু গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি নতুন বিদ্যুৎ মিটার স্থাপন করা হয়। রাতের বেলায় সেচ পাম্প চালাতে গিয়ে আব্দুল কাদের বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গেলে জিকুও আহত হন।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় লাইনম্যানের অনুপস্থিতিতে অনভিজ্ঞ ইলেকট্রিশিয়ানকে দিয়ে বিদ্যুৎ সংযোগের কাজ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা।
নিহতের স্বজনরা জানান, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোনো খোঁজখবর নেওয়া হয়নি।
কুতুবদিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মাফেদুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া মিটার স্থাপনের বিষয়টি তাদের জানা নেই। তিনি ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং তদন্তের কথা জানান।