সিরাজগঞ্জে ২ ইটভাটাকে জরিমানা

সিরাজগঞ্জে ২ ইটভাটাকে জরিমানা

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। এ ছাড়া একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দিনভর উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভূইয়াগাতি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসের মালিকের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসের মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হলো।

এ ছাড়া ভূইয়াগাতি এলাকার মেসার্স এসঅ্যান্ডবি ব্রিকসের মালিককে ইটভাটার সমস্ত কার্যক্রম চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন