ইরানিদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তায়’ যা বলল ইসরায়েল

ইরানিদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তায়’ যা বলল ইসরায়েল

ফাইল ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নাগরিকদের ট্রেনে ভ্রমণ না করতে এবং রেললাইন ও রেল অবকাঠামোর আশপাশ থেকে দূরে থাকতে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফারসি ভাষায় দেওয়া এক বার্তায় ইসরায়েলের সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত দেশের সব ধরনের ট্রেনযাত্রা এড়িয়ে চলতে হবে। সতর্কবার্তায় বলা হয়, ট্রেনে থাকা বা রেলপথের কাছাকাছি অবস্থান করা বেসামরিক মানুষের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে।

এ সতর্কতা এমন এক সময়ে দেওয়া হলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

 

এদিকে, কয়েক সপ্তাহ ধরে ইরানে ইন্টারনেট ব্যবহারে বিধি-নিষেধ থাকায় দেশটির অনেক নাগরিক সরাসরি এই বার্তাটি দেখতে পারছেন না। 

 

তবে বিদেশভিত্তিক ফারসি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে এ সতর্কবার্তা প্রচারিত হচ্ছে, যার ফলে তা ধীরে ধীরে দেশের ভেতরেও ছড়িয়ে পড়ছে।