গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোবিপ্রবিতে সেবামূলক কার্যক্রম
সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নানা উদ্যোগ নিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে যানজট নিরসন, তথ্যকেন্দ্র পরিচালনা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পানির ব্যবস্থা করে তারা সহায়তা প্রদান করছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর নির্দেশনায় নোয়াখালীতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত থেকে আজ শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবাসন, থাকা-খাওয়া, বিশ্রামাগার, চিকিৎসাসেবা ও তথ্যসেবা নিশ্চিত করা হয়। ছাত্রদলের এই সেবামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
জানা গেছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাতটি কেন্দ্রে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ফলে পুরো পরীক্ষাকেন্দ্র এলাকায় ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।