ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ সোহাগ বিশ্বাস নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একতারপুর দক্ষিণপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ বিশ্বাস ওই গ্রামের আছির উদ্দিন বিশ্বাসের ছেলে।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্ততে জানতে পারি একতারপুর দক্ষিণপাড়ায় মাদক বেচাকেনা হচ্ছে। সে সময় আমাদের একটি আভিযান দল সেখানে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সোহাগ নামের এক কারবারিকে আটক করে।
তিনি আরো বলেন, আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।