ব্রাহ্মণবাড়িয়ায় তেল মজুদ ও বেশি দামে বিক্রি, তিন দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় তেল মজুদ ও বেশি দামে বিক্রি, তিন দোকানিকে জরিমানা

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের জগৎ বাজারে অভিযানে এ জরিমানা করা হয়। 

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে তেল বিক্রি করছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের দৈনন্দিন রেজিস্টার না মেনে ক্রয়-বিক্রয় এবং মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে জরিমানা করা হয়।

একইসঙ্গে তাদের লাইসেন্স নবায়ন ও রেজিস্টার বজায় রেখে ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়েছে। অভিযানে র‌্যাব ও সেনাবাহিনীর দুইটি টিম উপস্থিত ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।