কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে খুন, গ্রেফতার ২

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে খুন, গ্রেফতার ২

প্রতিকি ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফখরুল ইসলাম (৪৫) নামের এক ফার্নিচার মিস্ত্রি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান তিনি। নিহত ফখরুল ইসলাম গুজাদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, এ ঘটনায় এজাহারভূক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একখণ্ড জমি নিয়ে রামনগর গ্রামের রহিম, আশিক, কাজু, ফজলু, হোসেন, সজল, শাহজাহান, মোফাজ্জল, মাসুম এবং পালইকান্দা গ্রামের কামাল ও জামালের সঙ্গে ফখরুল ইসলামের বিরোধ চলছিল।
গত ২৬ মার্চ সকালে ফখরুল ইসলাম গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। তারা ফখরুলকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি।

ওসি আরো জানান, মারপিটের ঘটনায় নিহতের ভাই আল আমিন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন খুনের ধারাটি মামলায় সংযুক্ত করা হবে।