চাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

চাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা

সংগৃহীত ছবি

চাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেছেন।

শোভাযাত্রাটি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রঙিন পোশাক এবং মুখোশ পরে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ডাকাতিয়া নদীর তীরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানসহ প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।