ডিবির অভিযান, ৮২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

ডিবির অভিযান, ৮২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে ৮২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানের সময় তাকে আটক করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম, মো. সাগর।

তিনি বরিশালের মুলাদী উপজেলার কায়িতমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় থাকেন। 

ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে সাগর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৮২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন একটি মামলা করা হয়েছে।

পরে গ্রেপ্তার সাগরকে আদালতে সোপর্দ করা হয়।