জীবননগরে ঘরে ঢুকে কোপানো সেই নারীর মৃত্যু
প্রতিকি ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে জখম ববিতা খাতুন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ববিতা খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের মা। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এক প্রতিবেশী ঘুমন্ত অবস্থায় ববিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, মৃত্যুর আগে ববিতা এক প্রতিবেশীর নাম বলেছেন। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে না। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।