ময়মনসিংহ মেডিক্যালে হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন।

এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রবিবার হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে আসা চিকিৎসাধীন তিন মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ৯ এপ্রিল ভর্তি হয়েছিল। হাম ছাড়াও সে নানা রোগে ভুগছিল।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৭৮ জন শিশু চিকিৎসাসেবা নিচ্ছে।