গাইবান্ধায় ডিজিটাল প্লাটফর্ম ও যুবসমাজের ভাবনা বিষয়ক সভা
সংগৃহীত ছবি
গাইবান্ধায় ডিজিটাল প্লাটফর্ম ও যুবসমাজের ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অবলম্বনের কনফারেন্স রুমে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী নাজমা বেগম, সাঁওতাল নেত্রী সুরভী মারডি, সরস্বতী মালপাহাড়ী, সোনালী মার্ডি, রকি শেখ প্রমুখ।
বক্তারা বলেন, তরুণরা ডিজিটাল প্লাটফর্র্ম ব্যবহার করে নতুন কাজের ক্ষেত্র তৈরি করছে, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে। ইয়ুথ টেক-হাব বা অনুরূপ মাধ্যমে তারা এআই, কোডিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মত আধুনিক দক্ষতা অর্জন করছে। ডিজিটাল প্রযুক্তি তাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। যুবসমাজের প্রতিনিধিরা এখন সিদ্ধান্ত গ্রহণ ও কমিউনিটি নেতৃত্ব প্রদানে ডিজিটাল প্লাটফর্মকে ব্যবহার করছে। ডিজিটাল প্লাটফর্মের সঠিক ব্যবহার ও প্রশিক্ষণ নিশ্চিত করে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এখনকার মূল লক্ষ্য।
অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেম ব্যবহারের কারণে মানসিক চাপ ও হতাশা বাড়ছে, যা ডিজিটাল আসক্তির ঝুঁকি বাড়াচ্ছে। এ সম্পর্কে যুবদেরকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।