গোপালগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

গোপালগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে সদর উপজেলার চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকার পর ট্রাইব্রেকারে ৪-৩ গোলে চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, দুপুরে বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুকসুদপুর উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলায়  আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দল গুলোর মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খানম।