মুন্সীগঞ্জে গাঁজার গাছসহ একজন আটক
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে চারটি গাঁজা গাছের চারাসহ মো. দেলোয়ার হোসেন (৪০) নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে সদর উপজেলার উওর সিপাহিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক দেলোয়ার সদর উপজেলার উওর সিপাহি পাড়া এলাকার মৃত সিদ্দিক মাদবরের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার উত্তর সিপাহীপাড়া এলাকায় মাদক বিরুদ্ধ অভিযান পরিচালনা করে মো. দেলোয়ার হোসেনকে চারটি তাজা গাঁজার চারা গাছসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।