ঢাকায় বিষপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় বিষপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকি ছবি

রাজধানীর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার বোন সনজিদা হালদার জানান, তারা থাকেন রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসায়। বাসায় বিকেলে সবার অগোচরে বিষাক্ত কোনো তরল পদার্থ পান করেন। পরবর্তীকালে দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।
  
সনজিদা হালদার বলেন, কী কারণে সৌরভ এই ঘটনা ঘটিয়েছে সেটি কারও জানা নেই। তবে প্রেম সংক্রান্ত কোনো কারণে হতে পারে। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে। বাবার নাম অমল হালদার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়তেন।
 
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।