মুন্সীগঞ্জে বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১০। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাটভোগ ইউনিয়নের যশুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল উপজেলার পাটভোগ ইউনিয়নের যশুরগাঁও গ্রামের বাইপাস সড়কের শাহিনুরের বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।