আন্তর্জাতিক শ্রমিক দিবসে শাকিব খানের বার্তা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শাকিব খানের বার্তা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শাকিব খানের বার্তা।। ফাইল ছবি।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুটিংসংশ্লিষ্ট কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ১ লা মে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পর্দার আড়ালে থাকা মানুষের নিরলস শ্রমের কথা স্মরণ করেন।

শাকিব খান লিখেছেন, ‘শ্রদ্ধা জানাই শুটিং কর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি পেশার নেপথ্যের নায়কদের যাঁদের শ্রম ও নিষ্ঠায় স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে আমাদের কর্মক্ষেত্র ও স্বপ্নের পৃথিবী।’

শাকিব খান ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার গল্প নির্মাণশৈলী ও শাকিব খানের লুক সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। এ ছাড়া আছেন তানজিয়া জামান মিথিলা।