খাগড়াছড়িতে বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি
সংগৃহীত ছবি
খাগড়াছড়ি জেলায় ঘূর্ণিঝড়ে ও বৃষ্টিতে বোরো ধান, সবজি ও আম্রপালি বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে বিভিন্ন স্থানে ঘরের চাল উপরে বসতবাড়ির ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি নয়টি উপজেলার ২২১ হেক্টর বোরো ধান, ৬৩ হেক্টর সবজি ক্ষেত ও ৫৮৪ হেক্টর আম্রপালি আম বাগানের ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী জানান, হঠাৎ করে মৌসুমী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় এখানে পাকা বোরো ধান সবজি ও আম্রপালি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার বোরো ধান সবজি ও আম্রপালি বাগান পরিদর্শন করেন। জেলার সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘিনালা উপজেলায়।