টঙ্গীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

টঙ্গীতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে পঞ্চম শ্রেণির বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর হয়েছে।

শুক্রবার বিকালে ইউনাইটেড মডেল একাডেমি মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। টঙ্গী পূর্ব থানা ‘গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন’ এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও মেডেল তুলে।

সংগঠনের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। 

গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বৃত্তি পরিচালনা উপকমিটি আহ্বায়ক মো. চাঁন মিয়া প্রধান, সদস্য সচিব এস এম সোবাহান ইকবাল, কেন্দ্রসচিব শামিম আহমদ, মো. মোসলেহ উদ্দীন রাজীবসহ অনেকে।