ইউক্রেনের বোমা হামলায় রাশিয়ার সামরিক কর্মকর্তা নিহত
ফাইল ছবি
রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় বোমা হামলায় রাশিয়ার এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) এ ঘটনায় ইউক্রেনের বিশেষ বাহিনীর হয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এক নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর।
তবে ইউক্রেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাশিয়ার কয়েকটি অনানুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলের মতে, নিহত ওই কর্মকর্তার নাম রবার্ট শাগেয়েভ। তারা জানায়, তিনি আগে ইউক্রেনের নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার পর তিনি রাশিয়ার পক্ষ নেন। সে সময় তিনি ইউক্রেনের সাবমেরিন জাপোরিঝঝিয়ার কমান্ডার ছিলেন বলেও দাবি করা হয়েছে।
ইউক্রেনের একটি অনানুষ্ঠানিক ওয়েবসাইট ‘মিরোটভোরেতস’, যেখানে যুদ্ধাপরাধী ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য রাখা হয়, শাগেয়েভকে ‘হত্যা করা হয়েছে’ বলে উল্লেখ করেছে।
সেভাস্তোপোলে বিস্ফোরণ
হামলাটি হয়েছে ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে। তবে নিহত ব্যক্তি বা গ্রেফতার নারীর গ্রেপ্তার নারীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি আঞ্চলিক গভর্নর মিখাইল রাজভোজায়েভ।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবির তথ্য অনুযায়ী, গ্রেফতার নারী রুশ নাগরিক ছিলেন।