আকিজ পাইপস লিঃ এ চাকরির সুযোগ, আবেদন করতে হবে অনলাইনে
ফাইল ছবি।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়াটার পাম্প) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ২৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ পাইপস লিমিটেড
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়াটার পাম্প)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/পাওয়ার/ সিভিলে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে (পানির পাম্পের বিক্রয়োত্তর সেবা) অভিজ্ঞতা আছে, তারা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৬।