কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ট্রাক, নিহত ২

কলম্বিয়ায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ট্রাক, নিহত ২

সংগৃহীত ছবি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত কাওকা প্রদেশের পোপায়ান শহরে একটি প্রদর্শনী অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়লে, অন্তত ২ জন নিহত এবং ৩৭ জন আহত হয়।স্থানীয় সময় গতকাল রবিবার এই দুর্ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, ট্রাকটি ঠিকমতো ব্রেক করতে না পেরে রাস্তার একপাশে সরে গিয়ে দর্শকদের ওপর উঠে যায়।

তবে বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

স্থানীয় সংবাদমাধ্যম ‘এল এস্পেকটাডোর’-এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ১০ বছর বয়সী মেয়ে শিশুও রয়েছে।