হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী

হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (এমপি)

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (এমপি) বলেছেন, হাসিনা যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়। গত একযুগে আপনারা চিন্তা করছিলেন আমি আবার দেশে আসতে পারব, আবার নির্বাচন করব? এমপি হব! মন্ত্রী হব? আমারে তো নির্বাচন যাতে করতে না পারি সেজন্য মামলাও দিছে।  আমার আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে দিয়ে আমারে আপনাদের ভোটে এমপি বানাইছে। এরপর তারেক রহমান সাহেবকে দিয়ে মন্ত্রী বানাইছে।

শুক্রবার মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কু'বা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়।

এসময় তিনি আরও বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি হলো সমাজের ব্যাধি। প্রশাসন ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। অভিযান চলবে! যে দল, মতেরই হোক মাদককারবারী, চাঁদাবাজদের কোনো রক্ষা নাই।

একই দিন সকালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন। 

অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম। 

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, আহবায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাহমুদুর রহমান, নবীয়াবাদ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বদিউল আলম, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, আব্দুল আজিজ মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ।