টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ পিস ইয়াবা

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ পিস ইয়াবা

সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসে তল্লাশি অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক যাত্রীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবাসহ একটি মোবাইল ফোন জব্দ করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার (৯ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর মো. সাইফুর রহমান। 

শফিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে। শফিকুল ঢাকা থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি বাসের যাত্রী ছিলেন।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমান বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি অভিযান পরিচালনাকালে ‘ঢাকা এক্সপ্রেস’ বাসে থাকা শফিকুল নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে ২টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যাত্রী সেজে মাদককারবারী করার কথা তিনি স্বীকার করেন জিজ্ঞাসাবাদের সময়। ইয়াবাসহ তাকে আটকের পর কালিহাতী থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।