বিশ্বকাপের আগে মলিনাকে নিয়ে দুঃসংবাদ

বিশ্বকাপের আগে মলিনাকে নিয়ে দুঃসংবাদ

নাহুয়েল মলিনা

লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে বড় এক ধাক্কা খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে বদলি হিসেবে নামলেও ম্যাচ শেষে জানা যায়, পেশির চোটে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার নাহুয়েল মলিনা। 

রবিবার রাতে আতলেতিকো মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মলিনাকে।

২৮ বছর বয়সী মলিনা ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে আর্জেন্টিনা জাতীয় দলও। ১১জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ ১৬ জুন। তবে তিন সপ্তাহের এই অনুপস্থিতির কারণে টুর্নামেন্টের আগে নিজের ছন্দ ফিরে পাওয়া নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন মলিনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পর্যাপ্ত অনুশীলন ছাড়া তার ফেরাটা আর্জেন্টিনা শিবিরের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে।

আতলেতিকো মাদ্রিদের হয়ে এই মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করার পাশাপাশি মলিনাকে এখন পূর্ণ মনোযোগ দিতে হবে তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে। যাতে বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।