অনন্য নজির গড়ে সাজঘরে মুমিনুল
সংগৃহীত ছবি
মুশফিকুর রহিম, তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে অনন্য নজির গড়লেন মুমিনুল হক সৌরভ।
ক্রিকেটের অভিজাত ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ দলের এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২০ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে আউট হন মুমিনুল হক। এদিন ফিফটি হাঁকানোর পথেই ৫০০০ হাজারি ক্লাবের সদস্য বনে যান সৌরভ।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯১ রান করেন মুমিনুল। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। টানা পাঁচ ইনিংসে ফিফটি হাঁকান মুমিনুল।
মুমিনুলের আগে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তামিম ৭০ টেস্টে অংশ নিয়ে ১০টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটির সাহায্যে ৫১৩৪ রান সংগ্রহ করে অবসরে যান।
দেশের ক্রিকেটের লিজেন্ড হিসেবে পরিচিত মুশফিকুর রহিম; তিনি দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলেছেন। ইতোমধ্যে ১৩ সেঞ্চুরি আর ২৯টি ফিফটির সাহায্যে ৬৫৮১ রান করেছেন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করা মুশফিক দ্বিতীয় টেস্টে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ রানে ব্যাট করছেন।
রেকর্ড ২০০ টেস্টে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান করেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ১৬৩ টেস্টে অংশ নিয়ে ৪১টি ফিফটির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৯৪৩ রান করেন ইংল্যান্ডের কিংবদন্তি জো রুট।