কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১
প্রতিকি ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে লিটন খান প্রিন্স নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন। লিটন খান প্রিন্স দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ভাওয়ারভিটি এলাকার আজিজুল খানের ছেলে।
সফিকুল ইসলাম সুমন জানান, গত সোমবার রাতে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর স্ট্যান্ডে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ‘ইমরান’ লেখা ভুয়া নেমপ্লেট, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ভুয়া র্যাঙ্কব্যাজ এবং ৪ হাজার ৫৬৪ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে