পলাশবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

 

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবাসহ মিন্টু মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল, ২টি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন ও নগদ ২০০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মিন্টু মিয়া পলাশবাড়ী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলু মিয়ার ছেলে।  

শনিবার দুপুরে র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার মধ্যরাতে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত পৌনে ২টার দিকে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌর শহরের থানাধীন ৮নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ীর পাশে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশী করে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১টি পালসার মোটরসাইকেল, ২ টি এ্যান্ড্রোয়েড মোবাইল ও নগদ ২০০০ টাকা জব্দসহ মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আসামি ও জব্দকৃত আলমাত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।