সিরাজগঞ্জে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮০০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে এ অভিযান চালানো হয়। আটক শ্রী কমলেশ মুরারি (৩৮) ওই গ্রামের শ্রী হরিপদ মুরারির ছেলে।

সলঙ্গা থানার ওসি আলী আসলাম বলেন, দেশীয় চোলাই মদ তৈরির পর নিজ বাড়িতে বোতল ও পাতিলে মজুত করে রেখেছিলেন কমলেশ মুরারি।

আটকের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযানকালে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।