২০২৬ সালের সেরা ৪ স্মার্টওয়াচ: কোনটি আপনার জন্য উপযুক্ত?
ছবি: সংগৃহীত
স্মার্টওয়াচ এখন কেবল সময় দেখার যন্ত্র নয়, বরং এটি আপনার ব্যক্তিত্ব এবং লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অংশ। নিজেকে অন্যদের চেয়ে আলাদা এবং স্মার্ট দেখাতে ২০২৬ সালে বাজারে আসা সেরা স্টাইলিশ স্মার্টওয়াচগুলো হতে পারে আপনার নিত্যসঙ্গী। স্লিপ কোচিং, হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে পিরিয়ড ট্র্যাকিং, সব আধুনিক ফিচার এখন হাতের মুঠোয়। এই বছরের সেরা কয়েকটি স্মার্টওয়াচ সম্পর্কে জানুন-
১. ফাসট্র্যাক রিফ্লেক্স ভক্স
বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবে ফাসট্র্যাকের এই ঘড়িটি বেশ জনপ্রিয়। এতে রয়েছে আলেক্সা সাপোর্ট এবং ভয়েস কমান্ড সুবিধা। হার্ট রেট ও রক্তের অক্সিজেনের মাত্রা দেখার পাশাপাশি এতে ৫১২ মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ১০ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এই ঘড়িটির দাম হাতের নাগালে।
২. আপেল ওয়াচ সিরিজ ১১
প্রিমিয়াম ফিচারের জন্য আপেল ওয়াচ সিরিজ ১১ অতুলনীয়। এতে বড় ডিসপ্লের পাশাপাশি ইসিজি রিডিং, স্লিপ ট্র্যাকিং এবং ভাইটালস অ্যাপের মাধ্যমে রাতে শ্বাস-প্রশ্বাসের হার মাপার সুবিধা রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য ক্রাশ ডিটেকশন ও ইমার্জেন্সি এসওএস ফিচার দেওয়া হয়েছে।
৩. স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৮
স্যামসাংয়ের এই ঘড়িটি দুটি আকারে (৪০ মিমি ও ৪৪ মিমি) পাওয়া যাচ্ছে। এতে ১.৪৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৩২ জিবি স্টোরেজ রয়েছে। গ্যালাক্সি এআই-এর মাধ্যমে এতে রানিং কোচ এবং গভীর ওয়ার্কআউট অ্যানালিসিস করা সম্ভব। এটি 'ওয়্যার ওএস' দ্বারা চালিত। এই ওয়াচের দাম বেশ চড়া।
৪. টাইটান আইরা
বিশেষ করে নারীদের কথা মাথায় রেখে তৈরি এই ঘড়িটি ফ্যাশন এবং টেকনোলজির দারুণ সংমিশ্রণ। এতে জুয়েলারি ফিনিশ ডিজাইনের সাথে ১.৭৯ ইঞ্চি পান্ডা গ্লাস প্রটেকশন রয়েছে। এআই চ্যাট এবং এআই ওয়াচ ফেস সমৃদ্ধ এই ঘড়িটি একবার চার্জে ৫ দিন চলে। এর বর্তমান মূল্য ১০ হাজারেও কম।