শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার বিচার দাবিতে সিংড়ায় মানববন্ধন

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার বিচার দাবিতে সিংড়ায় মানববন্ধন

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা অংশগ্রহণ করেন।

সম্প্রতি শরীয়তপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. আব্দুল আহাদ, ডা. জহুরুল ইসলাম, ডা. শিবলী নোমানী শুভ, ডা. আকলিমা খাতুন, ডা. রিফাহ নানজীবা, ডা. হাফছা বিনতে আলিফ, সিংড়া দেশ মেডিকেলের স্বত্বাধিকারী ও পরিচালক মতলেবুর রহমান প্রমুখ