লক্ষ্মীপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন
সংগৃহীত ছবি
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে সারাদেশে একযোগে ভার্চ্যুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লক্ষ্মীপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন পাটওয়ারী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এসময় ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।