চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, র্যাব-৫ এর সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মরা পাগলা এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ৭টি মামলায় ২৫ লাখ টাকা জরিমানা আদায়, একই সাথে ১টি ইটভাটার কিলন ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাওয়ান-উল-ইসলাম।