ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি

ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিতে কিছু এলাকায় ব্যাংক খোলা থাকবে। এই সময় নতুন সময়সূচিতে চলবে ব্যাংকের চেক ক্লিয়ারিং হাউজ।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট-২ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২৫ ও ২৬ মে সরকারি ছুটির দিন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো সাড়ে ১২ টার মধ্যে নিষ্পত্তি হবে।

আর রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১ মধ্যে।

তবে উল্লিখিত দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২ টা ৪৫ মিনিট এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।