সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

প্রতিকি ছবি

 

সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আবুল হোসেন (৪০) নিহত হয়েছেন। আবুল হোসেন গৌরীনগরের আকরম আলীর ছেলে। শুক্রবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

তা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরীনগর গ্রামের বাসিন্দা ট্রাকচালক আবুল মিয়া সিলেটের ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে আবুলের স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। পরে শুক্রবার বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ে।

আহত যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বেলা ৫টার দিকে মৃত্যুও জের ধরে ফের খাগাইল ও গৌরীনগর সংঘর্ষ সৃষ্টি হয়।

এদিকে স্থানীয়রা নিশ্চিত করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মিয়ার মারা যান। আবুল মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফের উত্তপ্ত হয়ে উঠে খাগাইল ও গৌরীনগর গ্রাম। এসময় গৌরীনগরের লোকজন খাগাইল গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে আবুল হোসেন গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানায় ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেন, খাগাইল ও গৌরীনগর গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।