জাতীয়
২২,০৮৮ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি
ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২২,০৮৮ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে।
শুক্রবার (২৯ মে) রাত ১০টা পর্যন্ত মোট ২২ হাজার ৮৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে ডিএসসিসি।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আজ শুক্রবার রাত ১০টা পর্যন্ত মোট ৭ হাজার ২৭৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।