জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব স্পেশাল এডুকেশন পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের মাস্টার্স অব স্পেশাল এডুকেশন (MSEd) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের মাস্টার্স অব স্পেশাল এডুকেশন (MSEd) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
এতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।