ঝিনাইদহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

ঝিনাইদহ সদর উপজেলার নৈহাটি গ্রামে লক্ষ্মী রানী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের নিমাই বিশ্বাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মন্দিরের ভেতরে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ দেখতে পান এলাকাবাসী।

পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক তদন্ত গোকুল চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।