বগুড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যবসায়ী গ্রেফতার
প্রতিকি ছবি
বগুড়য় দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ব্যবসায়ী রেজওয়ান হাসান জেমসকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন নগরীর সুত্রাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। রেজওয়ান একই এলাকার মো. শাহ আলমের ছেলে।
তিনি বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
জানা যায়, মহানগরীর খান্দার মিশন হাসপাতালের সামনে রেজওয়ান হাসান জেমসের মালিকানাধীন একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। এই দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন ময়েন উদ্দিন মোল্লা(৫৮)। গতকাল বিকালে ভুক্তভোগী শিশুটি ওই দোকানে খাবার কিনতে যায়।
এ সময় আশেপাশে কেউ না থাকার সুযোগে ময়েন উদ্দিন ওই শিশুটিকে দোকানের সার্টার আটকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি আশেপাশের লোকজন জানতে পেয়ে সেখানে গিয়ে সার্টার খুললে ময়েন উদ্দিন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।
ঘটনার সময় দোকানের মালিক জেমস ঘটনাস্থলে না থাকলেও, তার দোকানের কর্মচারী ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতা করেন।
এরপর লোকজন এ ঘটনায় জেমসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে শিশুটির মা বাদী হয়ে করা মামলায় ময়েন উদ্দিন ও জেমসের বিরুদ্ধে মামলা করেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আসামি ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতার অভিযোগে জেমসকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে তাকে পাঠানো হয়। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।