তানভীর হাবিব বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তানভীর হাবিব বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তানভীর হাবিব রহমান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কমিশনার তানভীর হাবিব রহমান। বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান দেশের বাইরে অবস্থান করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

বিএসইসি থেকে গত রবিবার (৭ জুন) জারি করা এক অফিস আদেশে বলা হয়, ৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান তার ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। তার অনুপস্থিতিকালীন সময়ে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করবেন। আর মঙ্গলবার (৯ জুন) থেকেই তিনি এই দায়িত্ব পালন শুরু করেছেন। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসির কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তর এবং বিশেষ সহকারীর (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) দপ্তরে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান এবং কমিশনার হিসেবে মো. নাফিজ আল তারিক, নাহিদ মাহতাব ও তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয়। ওই দিনই তারা কমিশনে যোগদান করেন।