কৃষকের ঋণ মওকুফে বরাদ্দ

কৃষকের ঋণ মওকুফে বরাদ্দ

প্রতীকী ছবি

প্রস্তাবিত বাজেটে কৃষকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ থেকে মুক্তি পাবেন কৃষকরা।

এ ছাড়া কৃষি কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতিবছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে কৃষক কার্ড কর্মসূচির জন্য এক হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ কর্মসূচি এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে।