জামালপুরে মাছের পোনা বিতরণ

জামালপুরে মাছের পোনা বিতরণ

সংগৃহীত ছবি

ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আয় বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি) উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ শেষে জামালপুর রিজিওনের ২৬টি শাখার সদস্যদের মধ্যে ১১টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খামারিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের আধুনিক ও লাভজনক মৎস্য চাষের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এ সময় পুকুর প্রস্তুুতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য, সঠিক আহরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। খামারিদের মাঝে মাছের পোনা বিতরন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) সিমসন হালদার, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম, মো. মিজানুর রহমান, এ.কে.এম শামসুল আলম, মো. হাফিজুর রহমান, রাবেয়া খাতুন প্রমুখ।